ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ১২:২৬ অপরাহ্ন

banglahour

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবার হারাল স্কটল্যান্ডকে। ১৮ রানের এই জয়ে দলটা চলে গেছে প্রতিযোগিতার সুপার সিক্সেও।

মালয়েশিয়ার ইউকেএম ক্রিকেট ওভালে বুধবার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ দল তোলে ১২১ রান। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটিশরা। 

১২২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি স্কটিশ মেয়েদের। ওপেনিং জুটিতে ১৯ রান যোগ করে দলটা। ওপেনার এমা ওয়ালসিংহামকে আউট করে সে জুটি ভাঙেন আনিসা আক্তার। সে ওভারে পিপ্পা কেলি রানআউট হয়ে ফেরেন সাজঘরে।

দ্রুত দুটি উইকেট হারানোর পর অধিনায়ক নিয়াম মুইর ও উইকেটরক্ষক পিপ্পা স্প্রৌল মিলে ৫০ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সে এক জুটি বাংলাদেশকে হারের শঙ্কাতেই ফেলে দিয়েছিল।

কিন্তু নিয়াম মুইরকে বিদায় করে সে শঙ্কা বিদায় করেন হাবিবা ইসলাম। নিয়ামের ব্যাট থেকে আসে ২২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানো শুরু স্কটিশদের।

ইনিংস সর্বোচ্চ ৪৩ রান আসে স্প্রৌলের ব্যাট থেকে। তিনি করেন ৪৩ রান। স্কটল্যান্ডের অন্য কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন আনিসা আক্তার সোবা, তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। তিনিই পরে হয়েছেন ম্যাচসেরা। নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিঙ্কি নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশ শুরু থেকেই চাপে ছিল। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা শূন্য রানে আউট হলে দলের বিপর্যয় শুরু হয়। জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া চেষ্টা করেন পরিস্থিতি সামাল দিতে। তাদের ব্যাট থেকে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। তবে নিয়মিত উইকেট হারানোর কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।অধিনায়ক সুমাইয়া আক্তার সর্বোচ্চ ২৯ রান করেন, আর আফিয়া আশিমা ইরা করেন ২১ রান। স্কটল্যান্ডের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসিরা দুটি করে উইকেট নেন। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল একটি করে উইকেট শিকার করেন। 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯