ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিসিবি জরুরী সভা ডেকেছে আজ

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৯:১৫ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভা ডেকেছে আজ। বিকাল ৩টায় শুরু সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার বিকালে বোর্ডে গিয়েছিলেন প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটাররা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটারদের আশ্বাস দেন, এ মাসের মধ্যেই লিগ শুরু করা হবে। বিপিএলে স্পট-ফিক্সিংয়ের গুঞ্জন এবং ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে জটিলতা নিয়েও আলোচনা হবে সভায়।জানা গেছে, সভায় গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা নিয়ে মূল আলোচনা হবে। বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি যে প্রস্তাবনা তৈরি করেছে, সেটি মেনে নিতে নারাজ ঢাকার ক্লাবগুলো। দুই পক্ষ যেন সমঝোতায় পৌঁছে এ নিয়ে আলোচনা হবে। ক্লাবগুলোর প্রতিনিধি দল জানিয়েছে, সংশোধনী প্রস্তাবনা এবং আহ্বায়ক কমিটি বাতিল করলেই তারা মাঠে যাবেন।

এদিকে স্টেডিয়াম এবং মাঠের বিভিন্ন সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হবে সভায়। ক্রিকেটারদের বিসিবি সভাপতি আশ্বস্ত করেছেন, শনিবার সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অধিকাংশ পরিচালকের পদ এখন শূন্য। যারা আছেন তাদের মধ্যে থেকেও সবাই সভায় উপস্থিত হন না।

সেই হিসাবে গঠনতন্ত্র সংশোধনীর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। আজ ১০ জন পরিচালকের সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। আজকের সভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তারা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম