ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের ক্রিকেটার পেসার

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:৪০ পূর্বাহ্ন

banglahour

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও জায়গা হচ্ছিল না। তাছাড়া বয়সটাও আর সায় দিচ্ছিল না আগের মতো। এই অবস্থায় তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়াটাকেই শ্রেয় মনে করেছেন আফগানিস্তানের তারকা পেসার শাপুর জাদরান।

দীর্ঘদেহী এই পেসার ৩৭ বছরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। ফেসবুকে এক বিবৃতিতে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত জানান তিনি।

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে আইডল মেনে ক্রিকেটে এসে নিজেকেও তেমন ভাবেই পরিচিত করতে চেয়েছিলেন তিনি। ৬ ফুটের বেশি উচ্চতায় লম্বা রানআপ নিয়ে যখন তিনি প্রতিপক্ষের ব্যাটারদের দিকে বল হাতে ছুটে আসতেন; তা রীতিমতো ভয় ধরাত ব্যাটারদের মনে। তাছাড়া আগ্রাসী অ্যাকশনের সঙ্গে রাগান্বিত দেখাত তাকে।

নিজের বোলিংয়ের সঙ্গে রাগটাকেও প্রতিপক্ষের ব্যাটারদের ঘায়েল করার অস্ত্র হিসেবে মনে করতেন তিনি। রাগান্বিত হওয়া নিয়ে তার বক্তব্য এমন, ‘আমি যতবার বল বোলিং করি ততবারই আমি রাগান্বিত হই। একজন বোলারকে রাগান্বিত হতে হয়, যাতে ব্যাটসম্যান অস্থির হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভুল করে।’

রাগান্বিত এই পেসার আফগানিস্তানের হয়ে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ২০২০ সালে সবশেষ ম্যাচ খেলার আগ পর্যন্ত ৪৪টি ওয়ানডে ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে দুই ফরম্যাট মিলিয়ে তার উইকেট সংখ্যা ৮০টি।

নিজের অবসর নিয়ে ফেসবুকে এক বিবৃতিতে শাপুর বলেন, ‘আফগান ক্রিকেটের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে আমার যাত্রা শুরু হয়েছিল। আমি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, সীমিত সম্পদের মধ্যে খেলেছি এবং অনেক বাধা অতিক্রম করেছি। কিন্তু আমি কখনোই বিশ্বাস হারাইনি। ক্রিকেট ভক্ত, আমার সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার পরিবারের সমর্থন আমাকে প্রতিটা কষ্টের মধ্য দিয়ে যেতে সাহায্য করেছে। যারা পাশে থেকেছেন তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই দীর্ঘ যাত্রায় আমার পাশে থাকার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগী এবং আফগানিস্তানের জনগণের ভালবাসা, প্রার্থনা এবং অটল সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি। এর জন্য আমি সর্বদা কৃতজ্ঞ থাকব।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম