ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন শচীন

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ১০:১৭ পূর্বাহ্ন

banglahour

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। গতকাল মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার পেয়েছেন পেসার যশপ্রীত বুমরা। মেয়েদের ক্রিকেটে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা। ২০২৩-২০২৪ মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান করার পুরস্কারও পেয়েছেন মান্ধানা।

১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার দিয়ে আসছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার পেলেন এই পুরস্কার। মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে অভিষেক হওয়া শচীন অবসর নেন ২০১৩ সালে।

খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ টি ওয়ানডে, যা দুই সংস্করণেই সর্বোচ্চ। এই দুই সংস্করণে সর্বোচ্চ রানও তাঁর। ওয়ানডেতে করেছেন ১৮,৪২৬ রান আর টেস্টে ১৫,৯২১। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি আছে টেন্ডুলকারের।

বুমরা গত মাসেই জিতেছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন এই ফাস্ট বোলার। ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারানোর পেছনে বড় ভূমিকা ছিল তাঁর। বছরের শেষ দিকে বোর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত হারলেও বুমরা হয়েছিলেন সিরিজসেরা।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম