banglahour

বিপিএল ট্রফি নিয়ে এবার বরিশালে ফরচুন বরিশাল, জানালেন তামিম

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ১১:১৭ পূর্বাহ্ন

গতবারের মতো নয়, এবার বিপিএল ট্রফি নিয়ে নিজ শহর বরিশালে যাবে ফরচুন বরিশাল। শিরোপা জয়ের পর দলটির অধিনায়ক তামিম ইকবাল নিশ্চিত করেছেন, আগামী ৯ ফেব্রুয়ারি তারা বরিশালে পা রাখবেন।

শনিবার রাতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শিরোপা জেতে ফরচুন বরিশাল। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে তামিম বলেন, “আমরা গতবার জয়ের পর বরিশাল যেতে পারিনি। এবার ৯ ফেব্রুয়ারি যাওয়ার পরিকল্পনা রয়েছে। বরিশালের ভক্তদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চাই।”

এর আগে টুর্নামেন্ট শুরুর সময় ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান জানিয়েছিলেন, দলের বড় পরিকল্পনাগুলো আসে অধিনায়ক তামিমের পক্ষ থেকে। শিরোপা জয়ের পর সেই কথার প্রতিফলন দেখা গেল তামিমের বক্তব্যে। তিনি বলেন, “মালিককে ধন্যবাদ জানাই, তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না, সেটি নিয়ে হস্তক্ষেপ করেননি। আমি যা করতে চেয়েছি, তা করতে পেরেছি।”

ফরচুন বরিশালের শিরোপা জয়ের পেছনে অভিজ্ঞতা ও তরুণদের ভূমিকা উল্লেখ করে তামিম বলেন, “আমাদের দল অভিজ্ঞতায় ভরপুর ছিল। রিশাদ, হৃদয়, শান্তদের মতো তরুণরা দুর্দান্ত খেলেছে। আরিফুল হকের মতো প্রতিভাবান তরুণকে সুযোগ দিতে পারিনি, এটা নিয়ে হতাশ।”

এবার বরিশালে বিপিএল শিরোপা নিয়ে উদযাপন করতে মুখিয়ে আছে পুরো দল। বরিশালের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের স্বাগত জানানোর জন্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল