banglahour

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙা বাড়ির ধ্বংসস্তূপে হাড়গোড়, তদন্তে সিআইডি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ২:১৩ অপরাহ্ন

ঢাকা, ১০ ফেব্রুয়ারি: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ থেকে একটি হাড়গোড়ের টুকরো, এক সেট জামা ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম। এগুলো মানুষের না অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষা করে দেখবে সিআইডি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব আলামত সংগ্রহ করেছেন। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান বলেন, "উদ্ধারকৃত নমুনাগুলো পরীক্ষা করে দেখা হবে, এগুলোর সঙ্গে কোনো সন্দেহজনক বিষয় জড়িত রয়েছে কি না।"

এর আগে রোববার ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেজমেন্টে কোনো গোপন কক্ষ বা আয়নাঘর রয়েছে কি না, তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিসের একটি দল পানি অপসারণের কাজ করে। তবে সেখানে কিছুই পাওয়া যায়নি বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল