banglahour

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হারিস রউফকে নিয়ে স্বস্তির খবর দিল পিসিবি

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ২:১৯ অপরাহ্ন

করাচি, ১০ ফেব্রুয়ারি: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারকা পেসার হারিস রউফকে নিয়ে বড় দুশ্চিন্তায় ছিল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজে চোট পেয়ে মাঠ ছাড়ার পর তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, তার চোট গুরুতর নয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে কোনো সমস্যা হবে না।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, "এমআরআই এবং এক্স-রে স্ক্যানের পর নিশ্চিত হওয়া গেছে যে হারিস রউফ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বুকের নিচের অংশে হালকা পেশী টান অনুভব করেছেন। তবে এটি গুরুতর কিছু নয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।"

পাকিস্তানের জন্য বড় ধাক্কা

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে ১২ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভীষণ গুরুত্বপূর্ণ বাবর আজমদের জন্য। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ পেসার হারিস রউফকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে।

পিসিবির মতে, হারিস দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়া যাবে। তবে এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল