banglahour

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আলোচনা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৬:৪২ অপরাহ্ন

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূত নিউয়েন ম্যান চোংয়ের সাক্ষাৎকালে এসব আলোচনা।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেবিচক সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, এ সাক্ষাতে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, গ্রাউন্ড সার্ভিসবিষয়ক চুক্তি এবং এভিয়েশন সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়াও এসব বাস্তবায়নের লক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও উঠে আসে।


কাউছার মাহমুদ বলেন, সাক্ষাৎকালে এভিয়েশন খাতে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

এ সময় ভিয়েতনাম দূতাবাসের প্রতিনিধি, ভিয়েতনাম এয়ারলাইন্স মনোনীত ফ্লাইপোর্ট লিমিটেডের স্থানীয় প্রতিনিধি এবং বেবিচকের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি ভিয়েতনামের কোনো ফ্লাইট নেই। বাংলাদেশি পর্যটকরা থাইল্যান্ড এবং মালয়েশিয়ার এয়ারলাইন্সগুলোতে ট্রানজিট নিয়ে ভিয়েতনামে যান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল