banglahour

দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বইমেলা পরিদর্শন করেন জামায়াত আমির

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:১২ অপরাহ্ন

অমর একুশে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে বইমেলা পরিদর্শন করেন তিনি।

বিবিসি জানিয়েছে, দেশের স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করেছেন।

জামায়াতের আমির শফিকুর রহমান দলীয় নেতাদের নিয়ে একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

জামায়াত আমির বইমেলায় যাবেন, সে ব্যাপারে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানানো হয়েছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল