banglahour

মেট্রোরেলে একদিনে রেকর্ড ৪ লাখ যাত্রী পরিবহণ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ২:৪৬ অপরাহ্ন

ঢাকা মেট্রোরেল একদিনে যাত্রী পরিবহণে নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেলে ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী ভ্রমণ করেছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এ অর্জনে যাত্রী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

ডিএমটিসিএল আরও জানায়, মেট্রোরেল যাত্রীসেবার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নতুন এ মাইলফলক অর্জনের ক্ষেত্রে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে ধন্যবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, “সম্মানিত মেট্রোযাত্রীদের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

ঢাকা মেট্রোরেলের এ সাফল্য নগরীর গণপরিবহন ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল