
(১ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৩:০১ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ "ডেভিল হান্ট" অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার বিভিন্ন সময়ে অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাঘাসুরা ইউনিয়নের সাবেক সভাপতি আল আমিন (৩৬), একই ইউনিয়নের রিয়াজনগর গ্রামের উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা (৪০), এবং চৌমুহনী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলী নেওয়াজ মিয়া (৪৫)।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’