banglahour

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্টে’ সাবেক যুবদল নেতা ও বিএনপিকর্মী গ্রেফতার

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৯:১২ অপরাহ্ন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সাবেক এক যুবদল নেতা ও বিএনপির এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পবা নতুনপাড়া গাঙ্গপাড়া মহল্লার মৃত বাবু আকতারের ছেলে পপেল আকতার (৩৪) এবং পবা রাইস মিলপাড়া মহল্লার রাজুর ছেলে হিমেল রাজেশ (২৬)। তাদের মধ্যে পপেল যুবদলের রাজশাহী নগর ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং হিমেল রাজেশ বিএনপির কর্মী।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহমখদুম থানার একটি মামলায় ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ইবরাহিম খলিল জানান, গত ৩ ফেব্রুয়ারি পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় চত্বরে গুলিবর্ষণ ও হাতবোমার বিস্ফোরণের মাধ্যমে হাট ইজারার দরপত্র লুটের ঘটনায় এই দুইজন জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল