banglahour

মুন্সীগঞ্জের কামারখোলায় ৫টি যানবাহনের সংঘর্ষের ঘটনা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:৫৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের কামারখোলায় ঘন কুয়াশার কারণে ৫টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, প্রথমে একটি পিকআপের পেছনে একটি বড় কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়, ফলে যানবাহনের গতি কমে যায়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল