banglahour

সাতক্ষীরায় র‍্যালি ও কেক কেটে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:১১ অপরাহ্ন

সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, সাবেক সাংগঠনিক আব্দুল আজিজ নয়ন, হাসানুর রহমান হাসান, যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি মো. তবিবুর রহমান প্রমুখ।

শিক্ষার্থীদের অধিকারের পক্ষে অঙ্গীকার

অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের নেতারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, "২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসংগত সব দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে।"

সাতক্ষীরা সরকারি কলেজেও উদযাপন

এর আগে সোমবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ শাখার উদ্যোগেও ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সকালে কলেজের শহীদ মিনার চত্বরে কেক কাটার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমরান হোসেন প্রমুখসহ শিক্ষক ও ছাত্র অধিকার পরিষদের নেতারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল