banglahour

নানাকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী হিমি, সহায়তা চাইলেন সবার

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৯:৩১ অপরাহ্ন

ঢাকা, সোমবার: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার নানাকে খুঁজে পাচ্ছেন না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের পুরাবাজার ঢালিকান্দি এলাকা থেকে তিনি নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেছেন হিমি নিজেই।

নানাকে খুঁজে পেতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি পোস্ট দিয়েছেন এবং স্থানীয়ভাবে মাইকিং ও থানায় যোগাযোগ করা হয়েছে।

ভুলে যাওয়ার সমস্যা ছিল, ফজরের নামাজের পর থেকেই নিখোঁজ

অভিনেত্রী জানান, তার নানা রহমত উল্লাহ খান (৮২) ভুলে যাওয়ার সমস্যায় (ডিমেনশিয়া) ভুগছেন। তিনি বলেন, "আমার নানা খুব সাধারণ বিষয়ও ভুলে যান। নিজের নাম-ঠিকানাও মনে করতে পারেন না, ফোনও ব্যবহার করেন না। আজ সকাল থেকে নানাকে পাওয়া যাচ্ছে না। ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ।"

পরিবারের সদস্যরা জানান, রহমত উল্লাহ খান গ্রামের বাড়িতে থাকেন এবং প্রায়ই ফজরের নামাজ শেষে মামার বাড়িতে যান। প্রথমে ধারণা করা হয়েছিল, আজও তিনি সেখানে গেছেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেখানে যাননি। এরপরই চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়।

নানাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চাইলেন হিমি

হিমি জানিয়েছেন, নানাকে খুঁজে পেতে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং স্থানীয়ভাবে মাইকিংও করা হয়েছে। তবে এখনো কোনো সন্ধান মেলেনি।

কোনো সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ রহমত উল্লাহ খানের সন্ধান পেলে দয়া করে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল