banglahour

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৮:০৫ অপরাহ্ন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা’য় জানানো হয়, ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে।

সভায় আরও জানানো হয়, এ বছর বাংলাদেশ ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তাদের মধ্যে ৪৩ হাজার ৫৫০ জনকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাকি ৪৩ হাজার ৫৫০ জনকে সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহণ করবে।

এ বছর হজযাত্রীদের জন্য ফ্লাইট ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

হজ পরিবহণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইনস, হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল