banglahour

সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ভারতীয় বাহিনীর গুলিতে ২ বাংলাদেশি নিহত

সারাদেশ |

(৪ বছর আগে) ৯ অক্টোবর ২০২২, রবিবার, ১০:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩৪ অপরাহ্ন

বাংলাআওয়ার ডেস্ক:  সাতক্ষীরার সদর উপজেলা ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে শুনেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের কালিয়ানী সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহকুমায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে কালিয়ানী ক্যাম্পের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ গুলির ঘটনা ঘটে। 

নিহতের নাম হাছানুর রহমান (৪০)।তিনি কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে। হাছানুরের পেটের ডান দিকে গুলি লেগেছিল বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম।

বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল