banglahour

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৫:২১ অপরাহ্ন

মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় এ ঘটনা ঘটে। হতাহতের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে, তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানান, সকাল ১০টা ৮ মিনিটে একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় মোট ১২ দমকল কর্মী দ্রুত ঘটনাস্থলে যান।

অগ্নিকাণ্ডে একটি দোতলা ভবনের ওপরের তলায় এক হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফর্মার রুমে আগুনে ওই কক্ষের ৪০ শতাংশ পুড়ে যায় বলে তিনি জানান। আগুনে চার বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।

তিনি আরও বলেন, আটকে পড়াদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন বাংলাদেশি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল