
(১ বছর আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৩:২৪ অপরাহ্ন
ঢাকা, মঙ্গলবার: সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, "আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি।"
মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম জানান, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সরকার-সংক্রান্ত সব কমিটি থেকেও ইস্তফা দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম নতুন একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হতে যাচ্ছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন তিনি।