
(১ বছর আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ১১:২১ পূর্বাহ্ন
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের একটি অভিবাসী বসতিতে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এ অভিযান চালায়।
এক বিবৃতিতে জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, কাজাং এর আশেপাশে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো ও ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশন, এটিআইপিএসওএম, এএমএলএ প্রিভেনশন ডিভিশন, ইন্টিগ্রিটি ডিভিশন, জেআইএম পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের বিভিন্ন পদের ১১৬ কর্মকর্তা এ অভিযান চালায়।