
(১ বছর আগে) ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫৬ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘দালাল-প্রতারক’ নির্মূলে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে এ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক বলেন, ঢাকা মেডিকেলে দালাল-প্রতারক নির্মূলে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান চলছে। অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া আটক অনেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।