banglahour

রিকশাচালক আটক ও মুক্তি: মিন্টো রোড ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিলেন যুব উপদেষ্টা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ মার্চ ২০২৫, শুক্রবার, ৫:৫৮ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক রিকশাচালককে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তার আটকের দৃশ্য তড়িৎগতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

পরে অনেকেই তার মুক্তির দাবি করে ফেসবুকে পোস্ট দেন। সে দাবির মুখে ওই রিকশাচালককে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার বিকাল ৪টা ৪৬ মিনিটে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা। এই বিষয়ে একটি তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করার কথা থাকলেও সেটি হয়নি। তাই এই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়, চিকিৎসার জন্য সে রিকশাচালককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল