banglahour

প্রতিপক্ষের হামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ও তার ভাই আহত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ মার্চ ২০২৫, শনিবার, ৯:১৬ পূর্বাহ্ন

প্রতিপক্ষের হামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদ (১৯) আহত হয়েছেন।


শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।

সানির অভিযোগ, তিনি তারাবির নামাজ শেষে পুরোনো বাসস্ট্যান্ডে যাওয়ার পর ৫-৭ জন লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সানজিদকেও মারধর করে হামলাকারীরা। হামলায় সানির পিঠ ও হাত এবং তার ভাইয়ের গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়।


খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রাজীব পাইক জানান, আহত দুজনের মধ্যে সানির শরীরে আঘাতের পরিমাণ বেশি। এক্সরে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তার কোথাও ভেঙেছে ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল