banglahour

আগামী ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ মার্চ ২০২৫, শনিবার, ১:০৬ অপরাহ্ন

আগামী ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। সহ আয়োজক হিসেবে থাকবে মেক্সিকো ও কানাডা। তবে বিশ্বকাপ ঘিরে এখনই উন্মাদনা বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমিদের মনে। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমর্থকদের মনে দুশ্চিন্তার জায়গাও কম নয়। সেই তাকেই এবার দেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব।

সম্প্রতি দুই প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর শুল্কারোপ করেছেন ট্রাম্প। সেই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে দাবি করেছেন ট্রাম্প। যা নিয়ে আন্তর্জাতিক মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এই অবস্থায় বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের জন্য কি অপেক্ষা করছে সেটা নিয়ে সন্দিহান অনেকেই।

অবশ্য তাদের কিছুটা অবাকই এবার করেছেন ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তবে টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাতের দিনে এই টাস্কফোর্স গঠন করেন  ট্রাম্প।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল