banglahour

ফাইনালের আগে রোহিতকে কড়া কথা শোনালেন গাভাস্কার

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ মার্চ ২০২৫, শনিবার, ২:৫৮ অপরাহ্ন

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। রোহিত শর্মার হাতে আরও একটি শিরোপা দেখার স্বপ্ন বুনছে ভারতীয় ক্রিকেটপ্রেমিরা। এবার সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়ক রোহিতকে কড়া কথা শুনিয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো জ্বলে উঠতে পারেননি রোহিত। টুর্নামেন্টে এখন পর্যন্ত রোহিতের সর্বোচ্চ ইনিংস ৪১ রানের, বাংলাদেশের বিপক্ষে। এই অবস্থায় ফাইনালে রোহিতকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। যা নিয়েই এবার রোহিতকে কড়া কথা শুনিয়েছেন গাভাস্কার।

গাভাস্কার বলেন, ‘যদি ও (রোহিত শর্মা) ২৫ ওভারও ব্যাট করে, ভারতের স্কোর পৌঁছে যাবে ১৮০-২০০ রানে। ভেবে দেখুন, ওরা যদি সেই সময় গোটা দুই উইকেট হারায়, শুধু ভেবে দেখুন ওরা কী করতে পারে। ওরা ৩৫০ বা তার বেশি রানে পৌঁছে যেতে পারে। যা নিয়ে রোহিতের ভাবা দরকার। আপাদমস্তক আগ্রাসী ক্রিকেট খেলা একটা ব্যাপার, কিন্তু ২৫-৩০ ওভার ব্যাট করার সুযোগ দেওয়ার জন্য কোথাও একটু বিচক্ষণতা থাকতে হবে। যদি ও সেটা করে ফেলতে পারে, প্রতিপক্ষের থেকে ম্যাচ বের করে নিয়ে চলে যাবে। এ ধরনের প্রভাকেই বলা হয়, ম্যাচ জয়।’

রোহিতের অল্পতে সন্তুষ্টি নিয়ে গাভাস্কার বলেন, ‘আমি মনে করি, একজন ব্যাটার হিসাবে, সে ২৫-৩০ করে রান করেই খুশি? তা হওয়া উচিত নয়। এটাই আমি ওকে বলব। সাত, আট ও নয় ওভার থাকার পরিবর্তে সে যদি ২৫ ওভার পর্যন্ত টিকে যাও, তাহলে দলে তার প্রভাব আরও বেশি হবে।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল