banglahour

৬ হাজার টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ মার্চ ২০২৫, শনিবার, ৯:০২ অপরাহ্ন

ভারত থেকে আমদানি করা ৬ হাজার টন সিদ্ধ চাল নিয়ে আসা একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় এসেছে এসব চাল।


শনিবার (৮ মার্চ) দুপুরে বন্দরের আউটারে ‘এমভি পিএইচইউ থান্থ ৩৬ নামে’ একটি ভারতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে।

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা তথ্যটি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, এখন পর্যন্ত (শনিবার সন্ধ্যা ৬টা) ভারতীয় জাহাজটির চালগুলোর নমুনা সংগ্রহের কাজ শুরু হয়নি। আগামীকাল রোববার এসব পণ্যের নমুনা সংগ্রহ করা হবে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে পণ্যগুলো খালাসের কার্যক্রম শুরু হবে বলে আশা করি।

খাদ্য মন্ত্রণালয় বলছে, এর আগে বুধবার পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে ‘এমভি সিবি’ নামের জাহাজ চট্টগ্রামে আসে। অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে ‘জিটুজি’ ভিত্তিতে আমদানির চুক্তি হওয়া ৫০ হাজার টন চালের প্রথম চালান এটি। আগামী ১০ মার্চ নাগাদ পাকিস্তানি চালের দ্বিতীয় চালান বাংলাদেশে আসবে।


খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, বুধবার ভারত থেকে এইচটি ইউনিট নামের একটি জাহাজে সিদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে আসে। যেখানে ১০ হাজার ৯৯৭ টন সিদ্ধ চাল ছিল। তার খালাস কার্যক্রম শেষ হয়েছে। দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকেও চাল আমদানি করা হয়েছে।


তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে ছোট-বড় ১০ জাহাজ ও লাইটারে ১ লাখি ৫ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে এসেছে। আর ভারত থেকে ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৬টি জাহাজ এসেছে। তবে সেখানে কি পরিমাণ সিদ্ধ চাল ছিল তা এই মুহূর্তে হাতের সামনে কাগজ না থাকায় বলা যাচ্ছে না।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল