banglahour

মাদ্রাসায় পড়ুয়া শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ৯:৩৪ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসায় পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ফিরোজকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।

শনিবার দিনগত রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকা থেকে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফিরোজ জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের আব্দুল রশিদ মিয়ার ছেলে। ফিরোজ পেশায় অটোরিকশা চালক। এর আগে এ ঘটনায় ফিজোরের ছেলে সাব্বির হোসাইনকে (২১) মেহেরপুর জেলার গাংনী থানাধীন রামনগর গ্রামের একটি ভুট্টাখেত থেকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফিরোজ ঘটনার সত্যতা স্বীকার করেছে। পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হবে।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি অটোরিকশাচালক ফিরোজ শিশুটির নানির বাড়ির পাশের জমিতে সার দিচ্ছিল। এ সময় ওই জমির সঙ্গেই শিশুটি বরই গাছ থেকে পড়া বরই কুড়াচ্ছিল। তখন ফিরোজ শিশুটিকে কৌশলে ডেকে একটি টয়লেটের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখানো হয় শিশুটিকে। 

ঘটনার পর বাড়িতে গিয়ে শিশুটি চুপচাপ থাকায় সন্দেহ হয় পরিবারের। পরে বারবার জিজ্ঞেস করায় একপর্যায়ে কান্না করে পুরো ঘটনা মাকে খুলে বলে ওই শিশু। ধীরে ধীরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে।

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় আব্দুল মালেক, ইউনুস, বাবলু, নূরুল ইসলামসহ কয়েকজন মাতব্বর ঘটনার সপ্তাহখানেক পর গ্রাম্যসালিশের আয়োজন করে। সালিশে অভিযুক্ত ধর্ষক ফিরোজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। গ্রাম্য মাতাব্বরদের চাপের মুখে সালিশটি মেনে নেয় অসহায় পরিবারটি। 

তবে জরিমানার টাকাগুলো ভুক্তভোগী পরিবারকে দেওয়া হয়নি। এ ঘটনায় গত ৮ মার্চ রাতে ভুক্তভোগী পরিবার ফিরোজকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল