banglahour

আগামীকাল আইপিএলের উদ্বোধন

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ১০:১২ পূর্বাহ্ন

আগামীকাল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাদশাহ শাহরুখ খান, বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খানসহ বলিউডের একঝাঁক তারকা। একদিন পরই কলকাতার ইডেন গার্ডেনসে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের ১৮তম আসরের। সেই উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

আর এই ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণ করবেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান। তিনি তার দল কেকেআরের সমর্থনে উপস্থিত থাকবেন। অন্যদিকে সালমান খান তার সিনেমা ‘সিকান্দার’ প্রচার করতে আসছেন। এ সন্ধ্যাটি অত্যন্ত বিশেষ হতে যাচ্ছে বলে জানা গেছে আয়োজক সূত্রে। 

আইপিএলে অংশ নেওয়া দশ দল হলো— গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৭৪টি ম্যাচ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল