banglahour

আওয়ামী লীগকে নয়, বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়া উচিত- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০২ পূর্বাহ্ন

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার ও ষড়যন্ত্রের জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়া উচিত, আওয়ামী লীগ কে নয়।

তিনি আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাজধানীর সেতুভবনে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন,  গনতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে অনেক আগেই শৃঙ্খলমুক্ত হযেছে। বিএনপির নতুন করে গনতন্ত্র উদ্ধার করার প্রয়োজন নেই। তিনি বলেন,  জঙ্গিবাদ আপাত দৃষ্টিতে নিষ্ক্রীয় মনে হলেও বিএনপি তলে তলে সক্রিয়। তারা বড় ধরনের হামলা ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগনের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। নির্বাচন পর্যন্ত গণসংযোগ ও শান্তি সমাবেশ করবে। 

তিনি বলেন,  আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয় না। আওয়ামী লীগ অবিরাম কর্মসূচিতে আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে সংঘাত করার কোন ইচ্ছা আওয়ামী লীগের নেই।

এর আগে সেতুভবনে বাংলাদেশ সেতু কতৃপক্ষের বোর্ড সভা অনুষ্ঠিত হয। সভায় পদ্মা সেতু সহ সকল সেতুতে একমাত্র রাষ্ট্রপতিকে টোল অব্যাহতির  সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল