
(১ বছর আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন
বরিশাল: মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর ৩য় বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার (১৪ মার্চ) উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক রুবেল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মোঃ ইব্রাহীম নিজাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মেহেদী হাসান রাজিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তানভীর রানা, সাধারণ সম্পাদক আনিস মাহমুদ, সিনিয়র সহ- সভাপতি সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোয়েব, মাহমুদুল হাসান লিমন, মাইনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সাগর প্রমুখ।
মেহেন্দীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সমাজসেবা মুলক কাজ যেন আরো বেগবান করতে পারি সেজন্যন তারা সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
এ সময় তারা মেহেন্দিগঞ্জের ৫৮টি মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে ৩৬৬ টি পায়জামা পাঞ্জাবী বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সকল মাদ্রাসার পোশাক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পবিত্র মাহে রমজান মাসে এই পোষাক বিতরণের অর্থায়ন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোঃ মেহেদী হাসান রাজিম।
এছাড়াও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক - শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সমাপ্ত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।