banglahour

ঢাকার ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ১০:০০ অপরাহ্ন

ঢাকার ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে র‍্যাব
কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ও আলোকিত যাদবপুর সংগঠনের উদ্যোক্তা শহিদুল ইসলামের ও একটি বৈদেশিক সংস্থার যৌথ উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেট ঈদ সামগ্রীতে ছিলো চাল, ডাল, লবণ, চিনি, আলু, পেয়াজ, তেল, ছোলা, খেজুর, সেমাই।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  আলোকিত যাদবপুর সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার এরশাদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পাপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে র‍্যাব কর্মকর্তা বলেন, ঈদ মানে আনন্দ, এই আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতেই এ ক্ষুদ্র আয়োজন। আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।

উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল