banglahour

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১২:২০ অপরাহ্ন

ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।


বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম। বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


বিস্তারিত আসছে…

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল