banglahour

হাইকোর্টের দুই বিচারপতি আপিল বিভাগে নিয়োগ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৭:০৮ অপরাহ্ন

ঢাকা, ২৫ মার্চ: হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নবনিযুক্ত বিচারপতিদের নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের এ নিয়োগ দিয়েছেন।

এদিকে, সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন।

বর্তমানে আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। নতুন দুই বিচারপতি যোগ দেওয়ার পর আপিল বিভাগের মোট বিচারকের সংখ্যা দাঁড়াবে সাতজনে। উল্লেখযোগ্যভাবে, বিচারপতি ফারাহ মাহবুব দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে পঞ্চম নারী বিচারক হিসেবে নিয়োগ পেলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল