banglahour

এনসিপির নাম নিয়ে আপত্তি জানিয়ে চিঠি, যা জানাল ইসি

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০:১৫ অপরাহ্ন

নতুন দল জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। নির্বাচন কমিশনে এ আপত্তির কথা জানিয়েছে দলটি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। যার নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষিপ্ত নাম বলা হয়েছে এনসিপি। দলটির নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম।

তবে এ সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি জানিয়েছে বিসিপি। দলটির মহাসচিব শাহরিয়ার খান আবির খান নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বলেন, জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘জেএনপি’। কিন্তু দেওয়া হয়েছে ‘এনসিপি’, যা সঠিক নয়।

আপত্তির কারণ হিসেবে বিসিপির মহাসচিব বলেন, ‘কারণ নাম (নাউন) যে ভাষায় লেখা হোক না কেন, তার কোনো পরিবর্তন হয় না।’

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘আমরা আইন ও বিধি অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে সিদ্ধান্ত নেব।’

এদিকে নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। এর প্রতীক চাওয়া হয়েছে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’।

সোমবার নির্বাচন কমিশনে ‘আওয়ামী লিগ’ নিবন্ধনে আবেদন করেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। তিনি নিজেকে দলের প্রধান বলে দাবি করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল