banglahour

নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী কাউসার গ্রেফতার

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১১:৪২ পূর্বাহ্ন

ফরিদপুরের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী কাউসার আকন্দকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তসলিম প্রামাণিক (৩০) নামের একজনকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড় থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

কাউসার ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এ ছাড়া তিনি সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শহরের পূর্ব খাবাসপুর এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালায় কাউসার। এ ছাড়া ভাঙ্গা এলাকায় নিক্সনের সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বও দিতেন তিনি। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তিনি গা ঢাকা দিয়ে ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল