banglahour

ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি ট্রেন যাত্রীরা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ মার্চ ২০২৫, শনিবার, ১১:২৩ পূর্বাহ্ন

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। তবে প্রতিবছরের মতো এবার অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি সবাই। শনিবার (২৯ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনের কমলাপুর স্টেশন ছাড়তে বিলম্ব হয়নি। সময়মতো সব ট্রেন ছাড়ছে। তবে ট্রেনগুলোর প্রতিটি কোচে যাত্রীদের ভিড়ের চিত্র পরিবর্তন হয়নি।

 

 

রংপুর এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী গণমাধ্যমকে জানান, ট্রেন ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে। আগের অভিজ্ঞতায় সিটে যেতে না পারার শঙ্কায় এক ঘণ্টা আগে স্টেশনে এসেছি। তবে এসে তেমন ভিড় পেলাম না। ট্রেনে ওঠার কিছু সময় পরে সিটগুলো ভর্তি হওয়ার পর কিছু লোক দাঁড়িয়ে যাচ্ছে। তবে সেটি অন্যান্যবারের তুলনায় নগণ্য।সবাই।


ঈদের সময় ট্রেনের যে শিডিউল বিপর্যয় হয় তাও দেখা যাচ্ছে না এবার। বাস টার্মিনালেও নেই ভোগান্তির চিত্র। যাত্রীরা বলছেন, এবারের ঈদ যাত্রা এতটাই নির্বিঘ্ন হচ্ছে, যেটা এর আগে কখনো দেখা যায়নি।

শনিবার (২৯ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনের কমলাপুর স্টেশন ছাড়তে বিলম্ব হয়নি। সময়মতো সব ট্রেন ছাড়ছে। তবে ট্রেনগুলোর প্রতিটি কোচে যাত্রীদের ভিড়ের চিত্র পরিবর্তন হয়নি।


রংপুর এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী গণমাধ্যমকে জানান, ট্রেন ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে। আগের অভিজ্ঞতায় সিটে যেতে না পারার শঙ্কায় এক ঘণ্টা আগে স্টেশনে এসেছি। তবে এসে তেমন ভিড় পেলাম না। ট্রেনে ওঠার কিছু সময় পরে সিটগুলো ভর্তি হওয়ার পর কিছু লোক দাঁড়িয়ে যাচ্ছে। তবে সেটি অন্যান্যবারের তুলনায় নগণ্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল