banglahour

দিল্লি-আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-যুদ্ধ চলমান থাকবে

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৪:৪৭ অপরাহ্ন

দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে। যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

সোমবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জের পৌরসভার টোরাগর এলাকায় শহিদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের বিচার বাংলার মাটিতে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাব।

তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সে ক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই।

এ সময় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল