banglahour

যশোরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থ, বিক্রেতা আটক

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন

যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হওয়ার ঘটনায় ফুচকা বিক্রেতা মনির হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, ঈদের দিন ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে মনির হোসেন চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান দেন। সেখানে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা ফুচকা খাওয়ার পর গভীর রাত থেকে পেটের ব্যথা, পাতলা পায়খানা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকেন। দুই শতাধিক মানুষ চিকিৎসা নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে ঢাকুরিয়া এলাকা থেকে মনির হোসেনকে আটক করে। পরে ভুক্তভোগী মাওলানা তানজিম হোসাইন তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল