banglahour

রণবীর কাপুরকে 'প্রথম স্বামী' বললেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩২ অপরাহ্ন

কলকাতা, ৪ এপ্রিল ২০২৫: ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ বলিউড অভিনেতা রণবীর কাপুরকে নিজের "প্রথম স্বামী" বলে উল্লেখ করেছেন। সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয়ের পডকাস্ট শো-তে এসে তিনি মজার ছলে এ কথা বলেন।

রণবীর কাপুরের প্রতি তার ভালো লাগার কথা অকপটে স্বীকার করে ঋদ্ধিমা জানান, যখন রণবীর কলকাতায় এসেছিলেন, তখন তাকে সামনে থেকে দেখে তিনি প্রায় কেঁদেই ফেলেছিলেন। তিনি আরও জানান, তার নামকরণও কাপুর পরিবারের অনুপ্রেরণায় হয়েছে। রণবীরের দিদির নামও ঋদ্ধিমা, যা থেকে তার বাবা-মা তার নাম রেখেছিলেন।

ঋদ্ধিমা বলেন, "রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি।"

তবে বাস্তব জীবনে তিনি সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে। ২০২৪ সালে তাদের এক পুত্রসন্তান জন্ম নেয়, যার নাম ধীর। টলিউডে গৌরব ও ঋদ্ধিমার জুটি সফল ও জনপ্রিয়।

ঋদ্ধিমার এই মন্তব্য মজার ছলে দেওয়া হলেও এটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল