
(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৭ অপরাহ্ন
কক্সবাজার, ৪ এপ্রিল ২০২৫: কক্সবাজারের টেকনাফে চিহ্নিত ডাকাত হারুনের বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় দেশীয় অস্ত্র, নগদ ৩০ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও একাধিক চেকবই জব্দ করা হয়।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে হারুন ডাকাতের বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয়—
১টি দেশীয় আগ্নেয়াস্ত্র
৬ রাউন্ড তাজা গুলি
৫টি দেশীয় ধারালো অস্ত্র
নগদ ৩০ লক্ষাধিক টাকা
স্বর্ণালংকার
একাধিক চেকবই ও ২০টি সিমকার্ড
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে, পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণ টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।