
(১ বছর আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:২১ অপরাহ্ন
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর পূণ্য স্নান। শনিবার ভোর থেকেই নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেছে হাজারো পূণ্যার্থী। অষ্টমী স্নানের লগ্ন ভোর ৪টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকাল ৫টায়।
চৈত্র মাসের অষ্টমী তিথিতে প্রতিবছর পাপ মোচনের উদ্দেশ্যে হিন্দু ধর্মাবলম্বীরা ব্রহ্মপুত্র নদে পূণ্য স্নান করেন। এবারের পূণ্য স্নানে প্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
এবছর স্নান ও মেলা আয়োজনের জন্য ব্রহ্মপুত্র নদীর রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা প্রস্তুত করা হয়েছে। পূণ্যার্থীরা একদিন আগেই চিলমারী উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেন। তাদের থাকার জন্য ২২টি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এবং স্নান পরবর্তী পোশাক পরিবর্তন ও রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে।
অষ্টমী স্নানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে রয়েছে।