banglahour

দীর্ঘ ছুটি শেষে খুলেছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:১৩ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। মাদ্রাসাগুলোতেও আজ থেকে ক্লাস শুরু হচ্ছে। আর আগামীকাল বুধবার খুলবে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো।


শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের কারণে দীর্ঘ ৪০ দিনের ছুটি চলে।


দেশের মাদ্রাসাগুলোতেও দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটি শেষে আজ থেকে পুনরায় ক্লাস শুরু হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৪২ দিন বন্ধের পর মাদ্রাসাগুলো খুলেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল