banglahour

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:২৪ পূর্বাহ্ন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।


প্রথম দিন এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার জন্য, বিশেষভাবে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখবে।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, এবং যশোর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল