banglahour

বাংলাদেশের স্পেশাল অলিম্পিকের প্রতিষ্ঠাতা আর নেই

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৪৭ পূর্বাহ্ন

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের যাত্রার অগ্রপথিক ছিলেন আশরাফ দাওলা। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ চাহিদা সম্পন্ন (বুদ্ধি/মানসিক প্রতিবন্ধী) ব্যক্তিদের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার সেই স্বপ্নদ্রষ্টা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

গত এক দশকেরও বেশি সময় স্পেশাল অলিম্পিকের জাতীয় পরিচালকের দায়িত্ব পালন করা ফারুকুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান অনেক। স্পেশাল অলিম্পিক তার হাত ধরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত। তিনি দীর্ঘদিন এই সংগঠন পরিচালনা করেছেন।’

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যানের প্রশংসা করে ফারুকুল আরও বলেন ‘স্পেশাল অলিম্পিকের আজকের অবস্থানের পেছনে তার অবদানই সর্বাধিক। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। সর্বোপরি তিনি অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান।’

দীর্ঘদিন বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে কাজ করার পর গত বছর আশরাফ সপরিবারে প্রবাস জীবনযাপন বেছে নেন। ৯০ বছর বয়সে আজ প্রবাসেই ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক গভীর শোক প্রকাশ করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল