banglahour

আদানির এক ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ এপ্রিল ২০২৫, শনিবার, ৬:৫৪ অপরাহ্ন

আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ফের বিঘ্নিত হয়েছে।ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে।তবে গত ৮ এপ্রিল বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।সেটি থেকে বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয় গত ৮ এপ্রিল। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।আজ (শনিবার) সন্ধ্যায় বন্ধ থাকা প্রথম ইউনিট ফের চালু হয়েছে।

পিডিবি সূত্র বলছে, আদানির কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু না হলে আগামীকাল (রোববার) লোডশেডিং আরও বাড়তে পারে।

আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও পিডিবির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি। এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় একটি ইউনিটের উৎপাদন চালু করে তারা।

গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানায় পিডিবি।এরপর মার্চের শুরু থেকে দুটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করে আদানি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল