banglahour

হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা ১১ বছর পর গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ১:০৩ অপরাহ্ন

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা তৌহিদুর রহমান তৌহিদ দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার।

শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

তৌহিদুর রহমান তৌহিদ (৩২) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর” শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে হিজবুত তাহরীর লিফলেট এবং পোষ্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে থাকে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল