banglahour

নতুন দল এনসিপির সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন, নিবন্ধন সময়সীমা বাড়ানোর দাবি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ১:১৫ অপরাহ্ন

আগারগাঁও, ঢাকা – নির্বাচন ব্যবস্থা সংস্কার, নিবন্ধন সময়সীমা বাড়ানো এবং মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আজ রোববার (২০ এপ্রিল) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দুপুর ১২টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের দপ্তরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।

এদিকে আজই শেষ হচ্ছে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়। নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরের ভোট সামনে রেখে গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করেছিল। এতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু এনসিপি ইতোমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি দিয়েছে।

চিঠিতে এনসিপি উল্লেখ করেছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ দিলেও এখন পর্যন্ত মৌলিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি নেই। কমিশন সংস্কার ও আইন যুগোপযোগী করার আগে হঠাৎ করে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করায় রাজনৈতিক ও সামাজিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৈঠকে এসব বিষয় নিয়েই আলোচনা হয় এবং এনসিপি কমিশনের কাছে সময়সীমা বৃদ্ধিসহ গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল