banglahour

অনিয়ম, দুর্নীতি, ঘুষের বিরুদ্ধে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৩ জানুয়ারি ২০২৩, সোমবার, ৭:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৯ পূর্বাহ্ন

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে বরিবার (২২ জানুয়ারী) ০৯টি অভিযোগের বিষয়ে (০৬টি অভিযান ও ০৩ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, যশোর এর কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের  মাধ্যমে ঘুষের বিনিময়ে সেবা প্রদানের অভিযোগে  দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় যশোর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

নাটোর জেলার সিংড়া উপজেলাধীন জামতলী-বামিহাল সড়ক পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার সংস্কার কাজে ঠিকাদারি  প্রতিষ্ঠান সড়ক সংস্কারে নিন্মমানের ইটের খোয়া ও অন্যান্য সামগ্রী ব্যবহারের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, রাজশাহীর একটি টিম অভিযান পরিচালনা করে। 

চিতলমারী, বাগেরহাট এর বিরুদ্ধে হাসপাতালের নার্স ও কর্মচারীদের ছুটি ও অনাপত্তি পত্র প্রদানে ঘুষ দাবী ও অন্যান্য অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ এর দলিল লেখকের বিরুদ্ধে দলিল লেখার ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারের সাথে যোগসাজশপূর্বক নির্ধারিত ফি'র অতিরিক্ত টাকা দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ  হতে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

টাঙ্গাইলে স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে ক্যাসিনো,হুন্ডি, অবৈধ ব্যবস্যা করে  অবৈধভাবে আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয় টাঙ্গাইল হতে একটি টিম অভিযান পরিচালনা করে।

এবং নওগাঁয় ফিল্ড সুপারভাইজার, উপজেলা সমাজসেবা কার্যালয়, মান্দা, নওগাঁ এর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে প্রতিবন্ধী ভাতার অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, নওগাঁ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

দুদক এনফোর্সমেন্ট টিম তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ সেবা প্রদান আরও সতর্ক থাকার পরামর্শ প্রদান করে ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল