banglahour

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেবে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা সচিব

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৩১ অপরাহ্ন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পঞ্চম শ্রেণির পাশাপাশি তৃতীয় শ্রেণিতে মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। আগামী বছর থেকে এ বৃত্তি প্রদান করা হবে বলেও জানান তিনি।


বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নির্মাণাধীন নতুন স্কুল ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের তিনি এ কথা জানান।

এসময় তিনি যেসব শিক্ষার্থী অঙ্ক ও ইংরেজি বিষয়ে দুর্বল তাদের অতিরিক্ত সময় দিয়ে পড়াশোনা করানোর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নির্দেশ দেন।


এসময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ, এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল, উপজেলা সরকারি কমিশনার ভূমি মো. মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা প্রকৌশলী মো. শফিউল্লাহ খন্দকার, ত্রিশাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল