banglahour

সরকারি চাল আত্মসাতে কুমিল্লার বিএনপি নেতা রবিউল হোসেনের ৬ মাসের কারাদণ্ড

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:২৫ অপরাহ্ন

কুমিল্লা, ২৪ এপ্রিল: কুমিল্লার লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা রবিউল হোসেন রবুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে রবিউলের ঘরে অভিযান চালিয়ে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বৃহস্পতিবার সকালে ইউএনও বিষয়টি নিশ্চিত করেন।

রবিউল হোসেন রবু, যিনি ওই ইউনিয়নের সাবেক বিএনপি সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য, মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব ডিলার হিসেবে দায়িত্বে ছিলেন। অভিযোগ উঠেছে, তিনি পাশের বাড়ির এক চাচির ঘরে ধান বলে চালগুলো লুকিয়ে রাখেন আত্মসাতের উদ্দেশ্যে।

স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ইউএনও পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে চাল উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবিউলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও কাউছার হামিদ জানান, অভিযুক্ত স্বীকার করেছেন যে চালগুলো আত্মসাতের উদ্দেশ্যেই বাড়িতে এনে রেখেছিলেন। তার ডিলার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।

বিস্তারিত আসছে...

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল